হাসান মাহমুদের ৭ উইকেট, ম্যাচ জিতলো কেন্ট

সিজেডএন স্পোর্টস ডেস্ক

কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে আবারও আলো ছড়ালেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ৬৮ রানে ৪ উইকেট নিয়ে দলের ২১ রানের লিডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫১ রানে ৩ উইকেট।
সবমিলিয়ে হাসান নিয়েছেন ৭ উইকেট। বাংলাদেশি এই পেসারের আগুন ঝড়ানো বোলিংয়ে কেন্ট জয় পেয়েছে ৮৪ রানে। দ্বিতীয় ইনিংসে উস্টারশায়ারের অধিনায়ক ব্রেট ডি’অলিভিয়েরা অপরাজিত সেঞ্চুরি করলেও বাকিরা তাকে সঙ্গ দিতে পারেননি।
কেন্ট প্রথম ইনিংসে ২৩৮ ও দ্বিতীয় ইনিংসে করেছিল ৩৫৮ রান। জবাবে উস্টারশায়ার প্রথম ইনিংসে ২১৭ করার পর দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৯৫ রানে।
কেন্টের হয়ে আগের দুই ম্যাচেও ১২ উইকেট নিয়ে নজর কাড়েন হাসান। দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি।

একই দলে খেলবেন মেসি-রোনালদো!