নিজের দলকে নিয়ে গর্বের শেষ নেই কুরাসাও কোচের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অভিষেক ম্যাচে জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার দুঃস্বপ্ন ভুলে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট পাওয়ার উৎসবে মেতেছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। গোলরক্ষক ইলয় রমের অতিমানবীয় পারফরম্যান্সে শক্তিশালী একুয়েডরকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে মাত্র দেড় লাখ জনসংখ্যার ছোট্ট দেশটি। দলের এমন অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোয় আবেগ ধরে রাখতে পারেননি ৭৮ বছর বয়সী অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোক্যাট।
প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়া কুরাসাওয়ের জন্য রবিবারের (২১ জুন) ম্যাচটি ছিল অস্তিত্ব প্রমাণের লড়াই। আর সেই মঞ্চেই প্রাচীর হয়ে দাঁড়ান ৩৭ বছর বয়সী গোলরক্ষক ইলয় রম। পুরো ম্যাচে একুয়েডরের ধারালো আক্রমণভাগের সামনে দেয়াল তুলে দিয়ে একাই ১৫টি চোখধাঁধানো সেভ করেন তিনি। ম্যাচ শেষে কোচ অ্যাডভোক্যাটের কণ্ঠে ফুটে ওঠে অন্যরকম এক আবেগ। তিনি জানান, প্রথম ম্যাচের ভরাডুবির পর সমালোচনার শিকার হওয়ার কথা ছিল। কিন্তু দর্শক-সমর্থকরা তাদের ফুটবলারদের আরও বেশি ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা জুগিয়েছে। সমর্থকদের সেই অকৃত্রিম ভালোবাসার প্রতিদানই মাঠে ঢেলে দিয়েছে তার দল।
৪৮ দলের বিশ্বকাপে ছোট দলগুলোর অংশগ্রহণ নিয়ে ওঠা একপেশে ম্যাচের শঙ্কাকে একুয়েডরের বিপক্ষে রুখে দাঁড়িয়ে উড়িয়ে দিয়েছে কুরাসাও। অ্যাডভোক্যাট গর্বের সঙ্গে বলেন, তার শিষ্যরা আজ মাঠের বুকে সিংহের মতো লড়াই করে নিজেদের ফুটবলীয় সক্ষমতা দেখিয়েছে। এই অবিস্মরণীয় ড্র ক্যারিবিয়ান দলটির নকআউট পর্বে যাওয়ার স্বপ্নকে এখনো বাঁচিয়ে রেখেছে। গ্রুপ ‘ই’-এর শেষ রাউন্ডে আইভরি কোস্টের মুখোমুখি হবে দলটি। এর আগে কুরাসাওয়ের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জন্য লড়তে থাকা দলটিকে যেন তারা এভাবেই অবিরাম সাহস ও সমর্থন জুগিয়ে যান।

এলয় রমের ১৫ সেভ, প্রথম পয়েন্ট কুরাসাওয়ের