শিরোনাম

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে কী বলছে সুপার কম্পিউটার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে কী বলছে সুপার কম্পিউটার
প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা মেসির সামনে রেকর্ডের হাতছানি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফিফা র‌্যাংকিংয়ের ২৯ নম্বর দল আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া লিওনেল মেসিরা এবার মুখোমুখি আরও কঠিন প্রতিপক্ষ অস্ট্রিয়ার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১তম স্থানে থাকা ইউরোপের দলটি আগের ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে।

দারুণ ছন্দে থাকা অস্ট্রিয়া সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জিতেছে। তাদের শেষ ১২ ম্যাচের মধ্যে ১০টিতেই জয়, বাকি দুটির একটিতে ড্র এবং একটিতে হার। আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত অস্ট্রিয়া।

আর্জেন্টিনাকে হারাতে পারলে ১৯৮২ সালের পর প্রথমবারের মতো টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রিয়া। নিশ্চিত হবে গ্রুপসেরা হওয়াও। অন্যদিকে আর্জেন্টিনা জয় পেলে এবং আলজেরিয়ার বিপক্ষে জর্ডান জয় না পেলে, আলবিসেলেস্তেরাও গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করবে।

পরিসংখ্যান ও সম্ভাবনার হিসাবে আর্জেন্টিনা এগিয়ে। অপ্টা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ, আর অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ১৭ শতাংশ।

বাংলাদেশ সময় সোমবার (২২ জুন) রাত ১১টায় ডালাসের মাঠে মুখোমুখি হবে দুই আর্জেন্টিনা-অস্ট্রিয়া। অধিনায়ক লিওনেল মেসির সামনে আছে রেকর্ডের হাতছানি। আর একটি গোল করলেই এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হবেন তিনি।

/টিই/