শিরোনাম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বেলজিয়াম

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বেলজিয়াম
প্রথমার্ধেই দুই গোল করেন চার্লস ডি কেটেলারা

ওয়াশিংটনে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে আছে বেলজিয়াম। জমজমাট প্রথমার্ধ উপহার দিয়েছে দুই দল।

ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি করেন চার্লস ডি কেটেলারা। বক্সের ভেতর বল পেয়েছে সহজেই জালে জড়ান এই ফরোয়ার্ড। ৩১ মিনিটে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। দুর্দান্ত এক ফ্রি-কিক গোল করেন মালিক টিলম্যান। তবে ৩৩ মিনিটে বেলজিয়ামের হয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-১ করেন চার্লস ডি কেটেলারা। ত্রোসার পাস থেকে গোল করেন তিনি।

যুক্তরাষ্ট্র একটি গোল পেলেও ম্যাচে এগিয়ে আছে বেলজিয়ামই। প্রথমার্ধে তারা গোলের জন্য ১১টি শট নেয়। যার ৫টি ছিল লক্ষ্যে। বল দখলেও এগিয়ে ইউরোপের দলটি।

এদিকে যুক্তরাষ্ট্র খেলতে নেমেছিল আলোচিত বোলোগানকে নিয়েই। শেষ ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সরাসরি লাল কার্ড পাওয়ায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা ছিল বালোগানের। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপ এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে ফোনালাপের পর এক নজিরবিহীন সিদ্ধান্তে ব্যালোগানের সেই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে ফিফা।

ফিফার এই পক্ষপাতমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা এবং প্রতিপক্ষ বেলজিয়াম তীব্র ক্ষোভ প্রকাশ করে শেষ মুহূর্ত পর্যন্ত আইনি লড়াই চালিয়েছিল। তবে বেলজিয়ামের সেই আপিলকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বাতিল করেছে ফিফার আপিল কমিটি। আজ ফরোয়ার্ড বোলোগানকে নিয়েই মাঠে নামে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র দ্বিতীয়ার্ধে ফিরে আসবে নাকি কোয়ার্টার ফাইনালে পা দেবে বেলজিয়াম সেটি দেখার।

/টিই/