শিরোনাম

বাবাকে নিয়ে মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাবাকে নিয়ে মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে
তরুণ বয়সে পরিবারের সঙ্গে মেসি

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন শনিবার (৮ আগস্ট)। বাবাকে শেষ বিদায় জানাতে মিয়ামি থেকে আর্জেন্টিনার রোজারিওতে গেছেন মেসি। এরই মাঝে বিশ্বকাপজয়ী অধিনায়কের ৭ বছর আগে বাবাকে নিয়ে বলা শৈশব স্মৃতিকথা নতুন করে চোখ ভেজাচ্ছে ভেসিভক্তদের।

বাবাকে নিয়ে মেসির সেই আবঘন স্মৃতিচারণ তুলে ধরেছেন ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

৭ বছর আগে মেসি শৈশব নিয়ে বলেছিলেন, ‘আমার বাবা প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠতেন এবং শুধু রাতের খাবার খাওয়ার জন্য রাত ৯টায় বাড়ি ফিরতেন। আমাদের খুব কমই দেখা হতো। আর যখনই দেখা হতো, বাবা আমার সাথে কাটানো সময়টাকে খুব উপভোগ করতেন। তিনি কখনও আমার উপর চিৎকার করেননি বা কষ্ট দেননি। এমন কখনোই ঘটেনি। আমি তার সাথে থাকতে খুব উপভোগ করতাম, কারণ আমি তাকে খুব মিস করতাম।’

মেসি আরও বলেছিলেন, ‘আমি তার বাড়ি ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, যাতে তাকে জড়িয়ে ধরতে পারি এবং তার আশেপাশে থাকতে পারি, কারণ সত্যিটা হল- তিনি তার সব সময় কাজ করেই কাটাতেন।’

/টিই/