কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত প্রতিরোধ ভেঙে শেষ পর্যন্ত জয় পেয়েছে কলম্বিয়া। দানিয়েল মুনিওজের একমাত্র গোলে কঙ্গোকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করেছে ল্যাটিন আমেরিকার দলটি। পুরো ম্যাচে কঙ্গোর গোলরক্ষক একের পর এক সেভ করে দেয়াল হয়ে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কঙ্গোকে চেপে ধরে কলম্বিয়া। খেলার ৪ মিনিটের মাথায় জন আরিয়াসের একটি চমৎকার শট গোলরক্ষক লিওনেল এমপাসি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন। এর ৪ মিনিট পর দানিয়েল মুনিওজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে রেফারি তা বাতিল করেন। শুরুর ২০ মিনিটে অন্তত ৫টি নিশ্চিত গোল বাঁচিয়ে কঙ্গোকে ম্যাচে টিকিয়ে রাখেন এমপাসি। প্রথমার্ধে তিনি একাই মোট ৬টি সেভ করায় কোনো দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে কলম্বিয়া। অবশেষে ম্যাচের ৭৬তম মিনিটে ডেডলক ভাঙেন দানিয়েল মুনিওজ। তার করা দুর্দান্ত গোলেই লিড নেয় দল। এর ঠিক দুই মিনিটের মধ্যে লুইস দিয়াজ দুবার বল জালে পাঠালেও কপাল খারাপ ছিল কলম্বিয়ার। প্রথম গোলটি কঙ্গোর ডিফেন্ডারকে ফাউল করার কারণে এবং পরেরটি অফসাইডের জন্য বাতিল হয়। শেষ পর্যন্ত মুনিওজের ওই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।

গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করলো কলম্বিয়া-কঙ্গো