বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলা স্কটল্যান্ডকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক

সব কিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের (৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। তবে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বিসিবি অনুরোধ করেছিল সহআয়োজক শ্রীলঙ্কাতে ম্যাচগুলো দিতে। তাতে আইসিসি রাজি না হয়ে বাংলাদেশের বদলে বিশ্বকাপে সুযোগ করে দেয় স্কটল্যান্ডকে।
বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলতে আসা স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে ৩৫ রানে। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৫ উইকেটে ১৮২ রান। জবাব দিতে নেমে ৭ বল বাকি থাকতে স্কটিশরা অলআউট হয় ১৪৭ রানে।
বড় লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে ক্যারিবিয়ানদের চেয়ে এগিয়ে থাকলেও ডেথ ওভারের শুরুতে বিপর্যয়ের শিকার হয় স্কটিশরা। ১৭তম ওভারের দ্বিতীয় বল থেকে শেফার্ডের বিধ্বংসী বোলিং শুরু হয়। ব্র্যান্ডন ম্যাকমুলেনকে ফিরিয়ে প্রথম উইকেট পাওয়া উইন্ডিজ পেসার হ্যাটট্রিকের পথ তৈরি করেন ম্যাথু ক্রসকে আউট করে। একে একে মাইকেল লিস্ক ও অলিভার ডেভিডসনকে আউট করে এই সংস্করণের দ্বিতীয় হ্যাটট্রিক করেন তিনি। এক বল বিরতি দিয়ে সাফিয়ান শরিফকে ফিরিয়ে চলতি বিশ্বকাপের প্রথম ৫ উইকেটের দেখা পান শেফার্ড। তার দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেটে ১৩৩ রান করা স্কটল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৩৩-৯।
৩ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন রোমারিও শেফার্ড। এছাড়া ৩০ রানে ৩ উইকেট নেন জেসন হোল্ডার।
তার আগে শিমরন হেটমায়ার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটি করেন। ২০০৯ সালে ২৩ বলে হাফ সেঞ্চুরি করা ক্রিস গেইলকে ছাড়িয়ে যান তিনি। তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৬৪ রান। রভম্যান পাওয়েল ও শেরফানে রাদারফোর্ড যথাক্রমে ১৪ বলে ২৪ ও ১৩ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন।
ম্যাচসেরা হয়েছেন শিমরন হেটমায়ার।