৩ পেসারে ৬ উইকেট নেই অস্ট্রেলিয়ার

৩ পেসারে ৬ উইকেট নেই অস্ট্রেলিয়ার
সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে দুর্দান্ত বোলিং করছেন বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন। দলীয় রান ১৫০ পেরোতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। তাসকিন, হাসান ও এবাদত ২টি করে উইকেট তুলে নিয়েছেন।
প্রথম সেশনে ৪ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে এ রিপোর্ট লেখা পর্যন্ত আউট হয়েছেন অ্যালেক্স ক্যারি ও বেউ ওয়েবস্টার।
লাঞ্চের পর থেকে দারুণ ব্যাটিং করছিলেন স্মিথ-ক্যারি জুটি। ডানহাতি–বাঁহাতি কম্বিনেশনে বাংলাদেশের বোলাররাও ধারাবাহিকভাবে এক জায়গায় বোলিং করতে পারছিলেন না। তবে এবাদত হোসেন ক্যারিকে বোল্ড করলে জুটি ভাঙে।
ফেরার আগে ৪৩ বলে ২ চারে ১৯ রান করেন ক্যারি। তার বিদায়ে পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটি ভাঙে। এরপর দুই ওভারের মধ্যে ওয়েবস্টারকে (১২) বোল্ড করেন এবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরে ব্যাক-অব-লেংথের বল। ওয়েবস্টার ভুল লাইনে ব্যাট চালিয়ে আউট হন।
ওয়েবস্টার ফেরার পর ফিফটি পেয়েছেন স্মিথ। টেস্টে এটি তার ৪৫তম ফিফটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৬২।

অ্যাস্টন ভিলাকে হারিয়ে সুপার কাপ ধরে রাখলো পিএসজি