শিরোনাম

ডারউইনে পেসারদের দাপট, ৮ উইকেট নেই অস্ট্রেলিয়ার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ডারউইনে পেসারদের দাপট, ৮ উইকেট নেই অস্ট্রেলিয়ার
দারুণ বোলিং করছেন হাসান মাহমুদ

ডারইউন টেস্টে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনটাও বাংলাদেশের। দুই সেশন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৮৩ রান। এক প্রান্ত আগলে রেখেছেন স্টিভেন স্মিথ। ৮টি উইকেটই তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা।

৪ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় অস্ট্রেলিয়া। লাঞ্চ বিরতির পর থেকেই দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেছে অস্ট্রেলিয়া।

ক্যারিকে বোল্ড করে পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটি ভাঙেন এবাদত হোসেন। এরপর ওয়েবস্টারের সঙ্গে স্মিথের জুটি থেকে আসে ১৫ বলে ২৩ রান। দারুণ এক ডেলিভারিতে ওয়েবস্টারকে ফেরান তাসকিন। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে আউট করেছেন হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়ার রান আরও কম হতেও পারতো। দুই স্পিনার তাইজুল ও মিরাজ পেসারদের যোগ্য সঙ্গ দিতে পারেননি। ফিল্ডাররাও গড়পড়তা মানের ফিল্ডিং করেছেন।

হাসান মাহমুদ পেয়েছেন ৪ উইকেট, এবাদত আর তাসকিন ২টি করে উইকেট নেন।

/টিই/