মিরাজ-লিটন বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক, আরও যত সিদ্ধান্ত বিসিবির

নিজস্ব প্রতিবেদক

দুই অধিনায়কের চুক্তির মেয়াদ বৃদ্ধি, পেনশন স্কিম চালু, স্পিন বোলিং কোচ নিয়োগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৪ এপ্রিল) বিসিবি পরিচালনা পর্ষদের ম্যারাথন সভা শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত জানান বোর্ডের ক্রিকেট অপরাশেসন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সহ-অধিনায়কদের মেয়াদ বাড়ানো বিষয়ে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত ওয়ানডে অধিনায়ক হিসেবে থাকছেন মিরাজ। আর টি-টুয়েন্টি অধিনায়ক লিটনের মেয়াদ বেড়েছে ২০২৮ সাল পর্যন্ত।
এক নজরে দেখে নিন বিসিবি বোর্ডের সব সিদ্ধান্ত
- বিসিবির ‘এইচআর পলিসি’ গ্রহণ করা হয়েছে।
- জাতীয় নির্বাচক কমিটির চূড়ান্ত অনুমোদন। হাবিবুল বাশারের নেতৃত্বে চার সদস্যের নির্বাচক কমিটি কাজ শুরু করেছে এই মাসের শুরু থেকেই।
- আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক থাকবেন মেহেদী হাসান মিরাজ, সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত টি-টুয়েন্টি অধিনায়ক থাকবেন লিটন কুমার দাস, সহ-অধিনায়ক সাইফ হাসান।
- ক্রিকেটার, আম্পায়ার ও সংশ্লিষ্টদের জন্য পেনশন স্কিম চালু করার সিদ্ধান্ত নীতিগতভাবে গৃহীত হয়েছে। প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী বোর্ড সভায় তারা সম্ভাব্য প্রস্তাবনাগুলো দেবেন।
- ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে ক্লাবগুলোকে সভায় ডাকা হয়েছে আগামী বুধবার।
- আন্তবিশ্ববিদ্যায় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে।
- ‘ডমেস্টিক ক্রিকেটার অ্যানালিটিক্যাল অ্যাপ’ তৈরি করা হয়েছে এবং সেটির উদ্বোধন করা হয়েছে।
- বিসিবির স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রফিক। কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের স্পিনারদের সঙ্গে কাজ করবেন ৫৫ বছর বয়সী সাবেক ক্রিকেটার।
- উইমেন’স বিপিএল ও উইমেন’স কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
- বিসিবি ‘অ্যাওয়ার্ড নাইট’ নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলোকে দ্রুত কার্যকরী করা হবে।
- সংবাদকর্মীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালু করা হবে। ক্রীড়া সাংবাদিকতায় দেশের বাইরে পড়াশোনা করার জন্য স্কলারশিপ এটি।
- বিসিবির একটি স্পোর্টস জার্নাল বের করা হবে এবং প্রতি তিন মাস অন্তর এটি প্রকাশিত হবে।
- আগের সংসদে বিসিবির দুর্নীতির বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের দুর্নীতিসহ সমস্ত কাজের ক্ষেত্রে সহযোগিতা করার পরিপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।