হাসান মাহমুদকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা দিনুশা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
হাসান মাহমুদকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা দিনুশা
হাসান মাহমুদ ও সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় হয়েছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা। আইসিসির মাসসেরা খেলোয়াড়ের দৌড়ে দিনুশা পেছনে ফেলেছেন বাংলাদেশর হাসান মাহমুদ এবং ইংল্যান্ডের ওলি রবিনসনকে।

গত জুনে অভিষিক্ত দিনুশা এবারই প্রথম আইসিসির মাসসেরা খেলোয়াড় হলেন। হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেট নেন। রবিনসন আগস্ট মাসে দুই টেস্টে নেন ১৬ উইকেট। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতানোর নায়ক এই পেসার।

তবে এসব পারফরম্যান্স ছাপিয়ে গেছেন দিনুশা। গত আগস্টে ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে চার ইনিংসের তিনটিতে করেছিলেন সেঞ্চুরি। যে ইনিংসে সেঞ্চুরি পাননি, সেটিতেও ৮৪ করেন।

৪২০ রান করে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দিনুশা। কলম্বোতে দিনুশার জোড়া সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে অবিশ্বাস্যভাবে একটি টেস্ট ড্র করেছিল শ্রীলঙ্কা।

প্রথমবার মাসসেরার পুরস্কার পেয়ে দিনুশা বলেন, ‘এই স্বীকৃতি আমার কাছে অনেক কিছু। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে এই পুরস্কার পাওয়া পাওয়া আমার জন্য বিশেষ। এই সম্মানের জন্য আমি আইসিসির কাছে সত্যিই কৃতজ্ঞ।’

/টিই/