পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালের বাধা পার হতে পারলো না বাংলাদেশ দল। পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে তারা। আগে ব্যাট করে ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। পাকিস্তান ম্যাচ জিতেছে ৯ উইকেটে, ১৬৯ বল বাকি থাকতে।
১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান এবং উসমান খান ফিফটি করেন। দলীয় ১২৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক।
এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ দল। সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান দল। উসমান খান অপরাজিত ৬৪ রান করেন। তার ইনিংসে ছিল ৭ চার ও ২ ছক্কা।
বাংলাদেশ দলের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি ফিফটি (৫০) করেন। তবে দলীয় ১০০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ দল। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে রাকিবুল হাসানের ব্যাট থেকে।

সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা