রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশের চমক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশের চমক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লোগো

এশিয়া কাপ রাইজিং স্টারসের মঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিতে প্রস্তুত বাংলাদেশ ‘এ’ দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। তার সঙ্গে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন পারভেজ হোসেন ইমন, সাইফ হোসেনসহ আরও কয়েকজন ক্রিকেটার।

আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে রাইজিং স্টারস এশিয়া কাপের লড়াই। উদ্বোধনী দিনেই হংকং জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান 'এ'। ২১ নভেম্বর আফগানিস্তান এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দল নিয়ে ভালো কিছু করার প্রত্যাশা থাকবে বাংলাদেশের। শুরুতেই হংকংকে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করাই হবে দলের অন্যতম লক্ষ্য। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই।

বাংলাদেশ 'এ' দল : পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব।

/এসবি/