পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমস ক্রিকেটে ছেলেদের আসরে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। ফলে ফাইনালে উঠেছে পাকিস্তান, আর স্বর্ণ জয়ের স্বপ্ন ভেঙেছে টাইগারদের।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ১৩ ওভারে নেমে আসে ম্যাচ। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে লিটন দাসের দল।
কোয়ার্টার ফাইনালে দুই দলের ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় তারা সেমিফাইনালে জায়গা করে নেয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ৭ রানে আউট হন। আরাফাত মিনহাসের শিকার হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরের ওভারেই সাইম আইয়ুবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক লিটন দাস (২)। পাওয়ার প্লেতে ২৩ রানে পারভেজ হোসেনও (১) ক্যাচ দিয়ে বিদায় নিলে বিপর্যয় নামে টাইগার শিবিরে।
অপর প্রান্তে সাইফ হাসান ১৭ বলে দুটি ছক্কায় ১৯ রান করে লড়াইয়ের ইঙ্গিত দেয়। তবে সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লিউ হয়ে তিনিও সাজঘরে ফেরেন। এরপরই দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। উইকেটে ফাটল থাকা সত্ত্বেও পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হয়ে চার-ছক্কার বৃষ্টি নামান তিনি। ২৫ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ওপর ভর করেই শতরান পার করে বাংলাদেশ।
শেষদিকে মোসাদ্দেক হোসেন ১৬ বলে ১১ রান করেন। আর মেহেদী হাসান ৪ বলে দুই চারে অপরাজিত ৮ রান করেন। এতে ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ৯ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে পাকিস্তান।

সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ