শিরোনাম

এবার রেকর্ড গড়ে আফগানদের হারালো নিউজিল্যান্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
এবার রেকর্ড গড়ে আফগানদের হারালো নিউজিল্যান্ড
৬৫ রান করে ম্যাচসেরা হন টিম শেইফার্ট। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে গ্রুপপর্বের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৯ রান করে ৮৪ রানের ব্যবধানে ম্যাচ জিতেছিল আফগানিস্তান। এবার ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানরা ১৮২ রান করেও জিততে পারেনি। নিউজিল্যান্ড ম্যাচটা জিতেছে ৫ উইকেটে, ১৩ বল হাতে রেখে।

এই জয়ে রেকর্ডও গড়েছে কিউইরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ১৭০ রান তাড়া করে জেতেনি নিউজিল্যান্ড। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্বকাপে রেকর্ড গড়েই জিতলো স্যান্টনারের দল।

চেন্নাইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ওপেনিং জুটিতে ওঠে ৩৫ রান। দলীয় ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। তৃতীয় উইকেট জুটিতে আসে ৭৯ রান। তাতেই বড় সংগ্রহের ভিত পায় গেলবার সেমিফাইনাল খেলা দলটি।

২৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন সেদিকুল্লাহ আতাল। আর ফিফটি পূরণের পর ৬৩ রানে থামেন গুলবাদিন নাইব। তার ইনিংসে ছিল ৩ চার ও ৪ ছক্কা। এছাড়া ডারউইস রসুলি ২০, আজমতউল্লাহ ওমরজাই ১৪ ও মোহাম্মদ নবী ১০ রান করেন।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায় তারা। ফিন অ্যালেন ১ ও রাচিন রবীন্দ্র ০ রানে ফেরেন। তৃতীয় উইকেটে নামা গ্লেন ফিলিপসকে নিয়ে চাপ সামলান ওপেনার টিম সেইফার্ট। ২৫ বলে ৪২ রান করেন ফিলিপস। ফিফটির সেইফার্ট। তার ইনিংস থামে ৬৫ রানে। ৪২ বলে খেলা তার এই ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা হাঁকান। এছাড়া ২৮ রান আসে মার্ক চ্যাপম্যান।

শেষ দিকে ড্যারেল মিচেল ও মিচেল স্যান্টনার মিলে জয় নিশ্চিত করেন। ২৫ রানে মিচেল ও ১৭ রানে স্যান্টনার অপরাজিত থাকেন। ম্যাচসেরা হন শেইফার্ট।

/টিই/