পিএসএল খেলার ছাড়পত্র পেলেন বাংলাদেশি খেলোয়াড়রা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের পাঁচজন তারকা ক্রিকেটার। যদিও এই টুর্নামেন্টে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি (অনাপত্তি) পাবেন কি না এবং পেলে তা কতদিনের জন্য হবে, এসব বিষয় নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত জানা গেছে, পাঁচ ক্রিকেটারকেই এনওসি দিয়েছে বিসিবি। তারা লিগে খেলতে পারবেন আগামী ১২ এপ্রিল পর্যন্ত।
এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়িয়েছে লাহোর কালান্দার্স। এছাড়া নিলামে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমন। সবশেষ পঞ্চম বাংলাদেশি হিসেবে শরিফুল ইসলামও প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন।
এছাড়া পারভেজ হোসেন ইমন মোস্তাফিজুর রহমানের সঙ্গে লাহোর কালান্দার্সের জার্সি গায়ে তুলবেন, আর রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) হয়ে।
ঘরের মাঠে পাকিস্তান সিরিজ জয়ের পর আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা নেই, তাই ক্রিকেটাররা ঈদের ছুটিতে আছেন। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে। তার আগেই পাকিস্তান থেকে ফিরতে হবে মুস্তাফিজ-রিশাদ-নাহিদ রানাদের।
বিসিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, পাঁচ ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। তবে নিউজিল্যান্ড সিরিজ থাকায় নিদিষ্ট সময়ের (১২ এপ্রিল পর্যন্ত) জন্য তারা ছাড়পত্র পেয়েছেন।
এ বিষয়ে সম্প্রতি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের এখানে যাদের প্রয়োজন, তাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ওয়ানডেতে আমরা কোনো আপস করব না। তবে যদি মনে করি কোনো খেলোয়াড়কে পাকিস্তানে খেলার সুযোগ দিলে তার টি-টোয়েন্টি দক্ষতা উন্নত হবে এবং একই সময়ে তার বিকল্প আমাদের দেশে প্রস্তুত রয়েছে, সেক্ষেত্রে আমরা তাকে ছাড় দেব।’
আগামী ২৬ মার্চ পিএসএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স মুখোমুখি হবে হায়রাবাদ হিউস্টনের। অর্থাৎ আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ পাবেন দুই বাংলাদেশি তারকা মোস্তাফিজ ও পারভেজ ইমন।
অন্যদিকে, ২৮ মার্চ মাঠে নামবেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। যদি তিনজনই একাদশে থাকেন, তাহলে ওই ম্যাচে রানা ও শরিফুলের পেশোয়ার জালমি মুখোমুখি হবে রিশাদের রাওয়ালপিন্ডির বিপক্ষে। একইভাবে মোস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্সের বিপক্ষেও ম্যাচ রয়েছে পেশোয়ার ও রাওয়ালপিন্ডির। ফলে বাংলাদেশ জাতীয় দলের সতীর্থদের মুখোমুখি লড়তে হতে পারে এবারের পিএসএলে।