সিরিজটি তরুণদের শেখার মঞ্চ: লাথাম

সিরিজটি তরুণদের শেখার মঞ্চ: লাথাম
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলে আছে বেশ কিছু নতুন মুখ। একাধিক তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে তরুণদের জন্য সুযোগ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।
আইপিএলে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরে আসেননি নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, ফিন অ্যালেনের মতো তারকা ক্রিকেটাররা।
টম লাথাম বলেন, ‘অনভিজ্ঞ দল নিয়ে এখানে এসেছি তবে এর ফলে অনেকে সুযোগ পাচ্ছে, যারা আগে হয়তো সেভাবে সুযোগ পায়নি। এখানে ভিন্ন কন্ডিশনে সবার সামনেই দারুণ সুযোগ। বাংলাদেশে খেলা, উপমহাদেশে খেলার অভিজ্ঞতাকে পুঁজি করেই তারা সামনের দিনে এগিয়ে যাবে। এখান থেকে যতো বেশি অভিজ্ঞতা নেওয়া যায়, চেষ্টা থাকবে ভিন্ন ভিন্ন ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখার।’
লাথাম আরও বলেন, ‘আমরা এখানে সিরিজ জিততেই এসেছি। সবার মূল লক্ষ্য এটাই। প্রতিটি ম্যাচেই আপনাকে শিখতে হবে যেন সিরিজের শেষ ভাগে গিয়ে নিজেদের ভালো সুযোগ দিতে পারি। আমি মনে করি এখানে কিছুটা কম অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে খেলাটা তাদের জন্য ভালো সুযোগ হবে। আমার দায়িত্ব হচ্ছে সবার মাঝে কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করা। সামনে যা আছে সেই পরিস্থিতি বুঝে সেভাবেই আমাদের খেলতে হবে।’

তামিম থেকে সুবিধা পাওয়ার কথা বললেন মিরাজ
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী