তামিম থেকে সুবিধা পাওয়ার কথা বললেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক

মেহেদী হাসান মিরাজ এখন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। আর গেল ৭ এপ্রিল তিন মাসের জন্য বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন তামিম ইকবাল। ২০২৩ সালে তামিম জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তাই মিরাজ বাড়তি ভরসা পাচ্ছেন তামিমের থেকে।
নিউজিল্যান্ড সিরিজের আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, তিনি আমাদের সম্পর্কে বেশি ভালো জানবেন। উনি যেহেতু সাম্প্রতিক সময়ে খেলা ছেড়েছেন, আমাদের কী চাহিদা আছে, আমরা কী পছন্দ করি (জানেন)। এটা খেলোয়াড়দের জন্য একটা ইতিবাচক দিক।’
বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বাড়িয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফিও।
তামিমের সঙ্গে কী কথা হয়েছে প্রশ্নে মিরাজ বলেন, ‘সভাপতির সঙ্গে আমাদের কথা হয়েছিল যে আমাদের দল ভালো করছে। আমাদের প্রেরণা দিয়েছেন। (বলেছেন) আমরা যেভাবে খেলছি, এভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’
নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথাই বললেন মিরাজ, ‘আমার কাছে মনে হয়, গত তিন সপ্তাহ যেভাবে অনুশীলন হয়েছে, এটা আমার কাছে মনে হয় অনেক ভালো।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু শুক্রবার (১৭ এপ্রিল)। ২০ এপ্রিল দ্বিতীয় ও ২১ এপ্রিল তৃতীয় ওয়ানডে। প্রথম দুটি শেরে বাংলা স্টেডিয়ামে, দ্বিতীয়টি চট্টগ্রামে। সব ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।

মুশফিক ও সাকিবের ফেরা নিয়ে যা বললেন মিরাজ