শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুর্দান্ত ভারতকে চান শচীন

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুর্দান্ত ভারতকে চান শচীন
শচীন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

ম্যাচের দ্বিতীয় বলে ছক্কা দিয়ে শুরু। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বোলারদের তুলাধুনা করে রেকর্ড পুঁজি গড়ে ভারত। ৪ উইকেটে ২৫৬ রান করে ভারত। জবাবে জিম্বাবুয়ে তোলে ৬ উইকটে ১৮৪ রান। গুরুত্বপূর্ণ ম্যাচে এসে দলের এমন মানসিকতা ভালো লেগেছে শচীন টেন্ডুলকারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এমন মানসিকতা দেখতে চান শচীন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে টিকে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা জরুরি ছিল ভারতের। তাদের পথ কঠিন হয়ে উঠেছিল আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের ফলে।

প্রোটিয়াদের কাছে হারের ফলে সেমিফাইনালে উঠতে পরের দুই ম্যাচে জয়ের সমীকরণ দাঁড়ায় ভারতের সামনে। যার প্রথম ধাপটা ভালোভাবেই পার করেছে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৬ রান তোল ভারত। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান, ভারতের সর্বোচ্চ। রেকর্ড হয়নি একটুর জন্য। ২০০৭ সালে উদ্বোধনী আসরে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা।

জিম্বাবুয়ের সঙ্গে দাপুটে জয়ের পর সামাজিক মাধ্যমে দলকে অভিনন্দন জানান টেন্ডুলকার। লেখেন, ‘আবশ্য জয়ের ম্যাচগুলিই সত্যিকারের মানসিকতা বের করে আনে। ২৫৬ রানে অনেক কিছুই ফুটে উঠল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান। সবচেয়ে নজরকাড়া ব্যাপার ছিল, পুরো ম্যাচ জুড়ে দলের অভিপ্রায়। দারুণ খেলেছো ভারত, পরের ম্যাচেও এই ছন্দ ধরে রাখো। দারুণ একটি টুর্নামেন্ট কাটানো জিম্বাবুয়েকেও অভিনন্দন।’

শেষ ম্যাচে রবিবার ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে। সেই ম্যাচে জয়ী দল উঠবে সেমিফাইনালে।

/টিই/