বর্ষণের হ্যাটট্রিকে জিতলো বাংলাদেশ

বর্ষণের হ্যাটট্রিকে জিতলো বাংলাদেশ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। হ্যাটট্রিক করেন বাংলাদেশের পেসার রোহানতদৌলা বর্ষণ। ম্যাচে তিনি নেন ৫ উইকেট। পরে শাহাদাত হোসেন দিপু এবং মাহফিজুল ইসলাম রবিনের ফিফটিতে সহজ জয় পায় বাংলাদেশ ইমার্জিং দল।
আগামী ১২ আগস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আবারও মুখোমুখি হবে এই দুই দল।
শুরু থেকেই উইকেট তুলে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে চাপে রাখে বাংলাদেশ ইমার্জিং এর বোলাররা। রহনতদৌলা বর্ষণ হ্যাটট্রিক করার পথে প্রথমে অঙ্কগোমোডিটসে সেলেটসওয়ানেকে ফিরিয়েছেন শূন্য রানে। এরপর গোল্ডেন ডাকে ফিরিয়েছেন ড্যানিয়েল স্মিথ এবং পিরিকে। ৩ উইকেট তুলে প্রোটিয়াদের ইনিংসের টপ অর্ডার গুঁড়িয়ে দেন বর্ষণ।
দলীয় ১৮ রানে ৪ উইকেট নেই স্বাগতিকদের। চাপের মুখে ১০৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন ভ্যান বুরেন। শ্লাল্ক এঙ্গেলব্রেক করেছেন ৫৮ বলে ৪৫ রান। ১৬৯ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
জবাব দিতে নেমে মাহফিজুল ইসলাম রবিন এবং জাকির হাসান মিলে ভালো শুরু এনে দেন বাংলাদেশ ইমার্জিং দলকে। ওপেনার জাকির ২৬ বলে ২০ রানের ইনিংস খেলেন। তিনে নেমে রবিনের সাথে যোগ দেন শাহাদাত হোসেন দিপু।
রবিন-দিপুর কার্যকরী ব্যাটিংয়ে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস। ৯৯ বলে ৬১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন রবিন। এরপর দিপুর সাথে যোগ দেন ইফতিখার হোসেন ইফতি।
এই দুই ব্যাটসম্যানে বাকি পথ পাড়ি দেন। বাংলাদেশ ইমার্জিং দল ম্যাচ জেতে ৬৯ বল হাতে রেখে। ৯০ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন দিপু। অন্যদিকে ইফতি করেন ১৫ বলে অপরাজিত ৮ রান করে।

অস্ট্রেলিয়ায় ভালো করতে একটি প্রস্তুতি ম্যাচ যথেষ্ট নয়: হোয়াটমোর
ইনফান্তিনোকে আগাম সমর্থন জানায়নি বাফুফে: তাবিথ আউয়াল