টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিটিজেন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ (শুক্রবার) দুপুর সোয়া ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচে আগের একাদশ নিয়েই খেলছে টাইগাররা। তবে পাকিস্তান একাদশে পরিবর্তন এনেছে। স্পিনার আবরার আহমেদের জায়গায় পেসার হারিস রউফকে খেলাচ্ছে তারা।
এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল। এতে করে সিরিজ জয়ের সঙ্গে র্যাঙ্কিংয়েও উন্নতি হবে টাইগারদের। ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের রেটিং পয়েন্টের ব্যবধান এখন স্রেফ ১ পয়েন্টের।
আজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৯, উঠে যাবে ৯ নম্বরে। আর ৩-০ ব্যবধানে জিতলে হবে ৮১। র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।
এর আগে গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ২০৯ বল হাতে রেখেই জিতেছিল মিরাজের দল। ফলে তিন ম্যাচের সিরিজে আজ জিতলেও সিরিজ জিতে যাবে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশে রয়েছেন: তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশে রয়েছেন: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, সামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবুদল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।