পাকিস্তান দলের পরামর্শকের দায়িত্বে টেইট

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পাকিস্তান দলের পরামর্শকের দায়িত্বে টেইট
শন টেইট। ফাইল ছবি

বাংলাদেশের সঙ্গে পথচলা শেষ করার কয়েক মাসের মধ্যেই পুরোনো ঠিকানায় ফিরছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন টেইট।

পাকিস্তান ক্রিকেট দলের বোলিং পরামর্শকের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কোচিং স্টাফে একাধিক পরিবর্তনের পর বোলিং বিভাগ শক্তিশালী করতে টেইটকে বেছে নিয়েছে পিসিবি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, টেইটের নিয়োগ শিগগিরই ঘোষণা করা হতে পারে।

এর আগে ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের আগে শাহিন আফ্রিদি-হারিস রউফদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। ২০২৩ সালের শুরু পর্যন্ত পাকিস্তানের পেসারদের নিয়ে কাজ করেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা টেইট।

/টিই/