শিরোনাম

বগুড়া, খুলনা ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বগুড়া, খুলনা ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ
এডহক কমিটির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সব আন্তর্জাতিক খেলা গেল এক দশক ধরে অনুষ্ঠিত হয় ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান এডহক কমিটি এবার বগুড়া, খুলনা ও ফতুল্লার তিনটি স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায়।

বগুড়ায় সবশেষ ২০১৬ সালে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। এরপর শুধু নারী ক্রিকেটের একটি ম্যাচ ছাড়া দীর্ঘ সময় সেখানে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি।

২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ছিল খুলনার স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর ফতুল্লা মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৪ সালে।

শুক্রবার (১০ এপ্রিল) এডহক কমিটির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘এই মাঠগুলো একসময় আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভেন্যু ছিল। কিন্তু দীর্ঘদিন খেলা না হওয়ায় স্বীকৃতি হারিয়েছে। এখন আমাদের অনেক মাঠের প্রয়োজন। তাই এগুলোকে আবার আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করবো।’

তিনি আরও জানান, মাঠগুলোকে আন্তর্জাতিক মানে ফেরাতে অবকাঠামোগত উন্নয়ন, উইকেট প্রস্তুতি ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করায় গুরুত্ব দেওয়া হবে।

/টিই/