শিরোনাম

সেঞ্চুরির পথে শান্ত, মুমিনুলের ফিফটি

নিজস্ব প্রতিবেদক
সেঞ্চুরির পথে শান্ত, মুমিনুলের ফিফটি
শান্ত-মুমিনুল জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে ভর করে মিরপুর টেস্টে দারুণভাবে এগিয়ে চলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত। আর মুমিনুল হক তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৬তম ফিফটি।

৩১তম ওভারে হাসান আলীর করা শর্ট বলকে দুর্দান্ত পুল শটে সীমানার বাইরে পাঠিয়ে ফিফটি পূর্ণ করেন শান্ত। ১ ছক্কা ও ৬ চারে ৭১ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। ফিফটির পরও দারুণ ছন্দে ব্যাট করছেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৫ বলে ৮২ রানে অপরাজিত আছেন তিনি। ১০ চার ও ১টি ছক্কা মেরেছেন শান্ত।

অন্যদিকে মমিনুল হকও দারুণভাবে সঙ্গ দিচ্ছেন। ১০২ বলে ফিফটি পূর্ণ করেন মুমিনুল। ফিফটির পথে ৬টি চার মারেন মুমিনুল হক।

দুজন মিলে তৃতীয় উইকেটে ইতোমধ্যে ১৩৮ রানের জুটি গড়ে পাকিস্তানি বোলারদের চাপে ফেলেছেন। ৪৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬৯ রান।

/টিই/