আমি স্রেফ বাড়ি ফিরতে চাই: স্যামি

আমি স্রেফ বাড়ি ফিরতে চাই: স্যামি
সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর কেটে গেছে চারদিন। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে এখনও ভারত ছাড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বৃহস্পতিবার (৫ মার্চ) চার শব্দের একটি পোস্ট করেছেন ক্যারিবিয়ানদের হয়ে দুটি বিশ্বকাপ জেতা ড্যারেন স্যামি। সেখানে তিনি লেখেন, ‘আমি স্রেফ বাড়ি যেতে চাই।’
ওয়েস্ট ইন্ডিজের কোচ স্যামির এই অল্প কথায়ই ফুটে উঠছে কতটা আগ্রহ নিয়ে দেশে ফেরার অপেক্ষায় আছেন তিনি ও তার দল।
কলকাতায় গত রবিবার সুপার এইটের ম্যাচে ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। পরদিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতি দিয়ে জানায়, আপাতত দেশে ফেরা হচ্ছে না বিশ্বকাপ দলের।
কারণ হিসেবে তারা উল্লেখ করে, ‘আন্তর্জাতিক আকাশসীমা বিধিনিষেধের’ কথা। তবে দ্রুতই দলকে দেশে ফেরানোর জন্য কাজ করার কথাও তারা জানায়। কিন্তু চার দিন কেটে গেলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।
গত শনিবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। সেই থেকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজের আগে সুপার এইট থেকে বিদায় নেওয়া জিম্বাবুয়ে দলও ভারতে আটকা পড়ে। পরে বুধবার বিকল্প পথে প্রথম ধাপে তাদের দলের কয়েকজনের ভারত ছাড়ার ব্যবস্থা করে আইসিসি। এদিকে প্রথম সেমিফাইনালে বুধবার (৪ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। এখন তাদেরকে অপেক্ষা করতে হবে দেশে ফেরার জন্য।