গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
আগামী ৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে

আগামী ৭ নভেম্বর রাজধানী শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম পুলিশ মহাসমাবেশ। আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

মহাসমাবেশটি সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভার আহ্বান করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি সভায় সভাপতিত্ব করবেন।

সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

/এমএকে/