শিরোনাম

মিরাজকে সরিয়ে লিটনকে অধিনায়ক করার ব্যাখ্যা দিলেন তামিম

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মিরাজকে সরিয়ে লিটনকে অধিনায়ক করার ব্যাখ্যা দিলেন তামিম
তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দলের অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। তিনি আগে থেকেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই নেতৃত্ব পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তিনি জানান, তিন সংস্করণে তিন অধিনায়কের বদলে লাল ও সাদা বলে দুই অধিনায়কের মডেলে যেতে চায় বোর্ড। তাই টেস্টে নাজমুল হোসেন শান্ত এবং ওয়ানডে-টি-টোয়েন্টিতে লিটন নেতৃত্ব দেবেন।

দায়িত্ব পরিবর্তনের আগে মিরাজের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান বিসিবি সভাপতি। তিনি মিরাজের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘শেষ পাঁচ ওয়ানডে সিরিজের চারটিতেই জিতেছে বাংলাদেশ। তবে দলের স্বার্থে এবং মিরাজের ব্যাটিংয়ে আরও উন্নতির সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ভবিষ্যতে মিরাজ আবারও অধিনায়ক হওয়ার সুযোগ পাবেন বলেও আশা প্রকাশ করেন তামিম ইকবাল।

লিটনকে দায়িত্ব দেওয়ার কারণ হিসেবে বিসিবি সভাপতি বলেন, ‘টি-টোয়েন্টিতে তার নেতৃত্ব, ক্রিকেট-ভাবনা ও পরিকল্পনায় বোর্ড মুগ্ধ। সবকিছু বিবেচনা করেই তাকে সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক করা হয়েছে।’

/জেএইচ/