বিসিবিতে নতুন যে দায়িত্ব পেলেন আসিফ

বিসিবিতে নতুন যে দায়িত্ব পেলেন আসিফ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেও দেশে এখন ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা চলছে। ওয়ানডে সংস্করণের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এ অংশ নিয়েছে চারটি দল। এরই মধ্যে গত রবিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকদের এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়।
সেই বৈঠকে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। এর আগে এ বিভাগের চেয়ারম্যান ছিলেন ইশতিয়াক সাদেক। তবে তিনি বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় শূন্য হওয়া দায়িত্বটি দেওয়া হয় আসিফকে।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সবশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর হয়ে নির্বাচন করেন ইশতিয়াক সাদেক এবং পরিচালক পদ লাভ করেন। তবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।
ইশতিয়াক অবশ্য ব্যাখ্যায় জানান, সময়ের অভাবে গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছিলেন না। সে কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তবে তার জমা দেওয়া পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পেয়েছিলেন আসিফ আকবর। এবার সেই দায়িত্বের সঙ্গে যুক্ত হলো গেম ডেভেলপমেন্ট বিভাগও।