স্কটল্যান্ডকে উড়িয়ে মেয়েদের টানা ষষ্ঠ জয়

নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান করে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ টিকিট আগেই নিশ্চিত হয়েছে টাইগ্রেসদের। গ্রুপ পর্বে চার জয় ও সুপার সিক্সে দুই জয় মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে টানা ছয় ম্যাচ জিতলেন বাংলাদেশের মেয়েরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সুপার সিক্সের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানে পরাজিত করেছে।
নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতির হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারির ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে মারুফা আক্তার ও স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০১ রান করতে পেরেছে স্কটল্যান্ড।
বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ৬৭ রান যোগ করেন। দিলারা ২৮ বলে ৩৯ এবং জুয়াইরিয়া ২২ রান করেন। এরপর দ্রুত উইকেট হারালেও জ্যোতি ও সোবহানার ১০০ রানের জুটিতে বড় পুঁজি পায় দল। জ্যোতি ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেন। আর সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান।
বোলিংয়ে মারুফা আক্তার প্রথম বলেই উইকেট তুলে নেন। তার দুর্দান্ত পারফর্মেন্সে পথ হারায় স্কটল্যান্ড। শেষ পর্যন্ত ৪ ওভারে তিনি ৩ উইকেট তুলে নেন। স্বর্ণা আক্তার শিকার করেন ২ উইকেট। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন পিপা স্প্রাউল।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫৫ রান। এর আগে ২০২৪ নারী এশিয়া কাপে ১৯১ রান করে মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়েছিল বাংলাদেশ। আজও সমান ১৯১ রান করলেও এবার জয় এসেছে তৃতীয় সর্বোচ্চ ৯০ রানে।