এলপিএলের সেরা একাদশে হৃদয়, সাকিব কি আছেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর শেষ হয়েছে শনিবার (৮ আগস্ট)। ফাইনালে জাফনা কিংসকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে গল গ্যালান্টস। রানার্সআপ জাফনার হয়ে খেলেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। দল ট্রফি জিততে না পারলেও হৃদয় জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের সেরা একাদশে।
এলপিএলে হৃদয় পাঁচ ম্যাচে ১৫১ রান করেছেন। তার ব্যাটিং গড় ৭৫.৫০, স্ট্রাইক রেট ১৯৮.৬৮। আসরের সেরা দলে থাকা ব্যাটারদের মধ্যে স্ট্রাইক রেটের দিক থেকেও এগিয়ে বাংলাদেশের এই ব্যাটসম্যান।
জাফনা কিংসের হয়ে শেষ পাঁচ ইনিংস করেন- ৩৫*, ৩১*, ২১, ৫৪* ও ১০ রান। অবশ্য ফাইনালে অবশ্য তার ব্যাট থেকে আসে মাত্র ১০ রান।
দ্রুত রান তোলার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে ক্যামিও খেলে জাফনার মিডল অর্ডারকে শক্তি দিয়েছেন হৃদয়।
টুর্নামেন্টের সেরা একাদশে হৃদয়কে অন্তর্ভুক্ত করার বিষয়ে বলা হয়েছে, শেষ মুহূর্তে তাসকিন আহমেদের পরিবর্তে জাফনা কিংসে যোগ দিয়েই দারুণ প্রভাব ফেলেছেন বাংলাদেশের এই ব্যাটার।
অন্যদিকে বল হাতে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন সাকিব। তার সেরা বোলিং ফিগার ৪৩/৩। ফাইনালে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। তবে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি এই অলরাউন্ডার। ৪ ইনিংসে সংগ্রহ ৪১ রান।
চ্যাম্পিয়ন গল গ্যালান্টস থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন স্যাম হার্পার, চারিথ আসালাঙ্কা ও ইশান মালিঙ্গা। রানার্সআপ জাফনা কিংসের হৃদয়ের সঙ্গে একাদশে আছেন লিজাড উইলিয়ামস, কামিল মিশারা ও দুনিথ ভেল্লালাগে।
এ ছাড়া ক্যান্ডি রয়্যালসের লাহিরু উদারা ও নুয়ান থুশারা এবং কলম্বো ক্যাপসের কামিন্দু মেন্ডিস ও ওয়ানুজা সহনও জায়গা পেয়েছেন এলপিএলের এবারের আসরের সেরা একাদশে।

সালাহকে মিসরের আদালতে হাজির হওয়ার নির্দেশ
মাঠ থেকে বল উড়ে সড়কে, ঘটলো দুর্ঘটনা