প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এর আগে এক ম্যাচে জয় পাওয়া অস্ট্রেলিয়ার দরকার ছিল একটা পয়েন্ট। প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সেই পয়েন্টটা অর্জন করে নিয়েছে এএফসি থেকে খেলা দলটি।
‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠেছে অস্ট্রেলিয়া। এর আগে দুই ম্যাচে জয় পেয়ে গ্রুপের প্রথম দল হিসেবে শেষ ৩২–এ উঠেছিল যুক্তরাষ্ট্র।
স্বাগতিকেরা অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুরস্কের সঙ্গে হেরে গেছে। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া তুরস্ক আজ যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছে।
এদিকে পয়েন্টে অস্ট্রেলিয়ার সমান থাকলেও গোলরেটে পিছিয়ে তৃতীয় স্থানে থেকে আপাতত নকআউটের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে প্যারাগুয়েকে।
শুক্রবার (২৬ জুন) শুরু হওয়া ম্যাচের শুরুতেই দুই দলের ফুটবলে ছিল সতর্কতার ছাপ, শেষ পর্যন্ত সেটা অব্যাহত ছিল। কারণ, এর আগে নিজেদের ম্যাচে তুরস্ককে হারিয়ে উভয় দলই সমান তিন পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল। ফলে যে দল জিতত, তারাই যুক্তরাষ্ট্রের পর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সরাসরি নকআউট নিশ্চিত করত। কিন্তু ড্র হওয়ায় সেই সুবিধা পায় অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ ইতিহাসে এটি অস্ট্রেলিয়ার তৃতীয়বারের মতো নকআউট পর্বে ওঠার কীর্তি। এর আগে ২০০৬ ও ২০২২ সালের বিশ্বকাপে শেষ ষোলোয় খেলেছিল সকারুজরা। আগামী ৩ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে গ্রুপ ‘জি’-এর রানার্সআপ দলের বিপক্ষে নকআউটে মাঠে নামবে তারা।
ম্যাচের প্রথমার্ধে অস্ট্রেলিয়া তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল। তবে প্যারাগুয়ের গোলরক্ষকের প্রচেষ্টায় অস্ট্রেলিয়া সফলতা পায়নি। অরল্যান্ডো গিল দুর্দান্ত নৈপুণ্যে জ্যাকসন আরভিনের শট ঠেকিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রিস্টিয়ান ভলপাতোর দারুণ এক প্রচেষ্টাও রুখে দেন তিনি।
তবে দ্বিতীয়ার্ধে বলের দখলে এগিয়ে ছিল প্যারাগুয়ে। যদিও দুই দলই তেমন কোনো পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ৯০তম মিনিটে অস্ট্রেলিয়ার জর্ডান বসের শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ফিরতি আক্রমণে যোগ করা সময়ে প্যারাগুয়ের মৌরিসিওর নেওয়া শট সহজেই সামলে নেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ।

নকআউটে ব্রাজিলের সামনে জাপান, গ্রুপসেরা নেদারল্যান্ডস পেলো মরক্কোকে