ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

নতুন সরকারের প্রথম বাজেট। তাও দেশের অর্থনীতির এক ক্রান্তিকালে। স্বাভাবিকভাবেই এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষ থেকে অর্থনীতিবিদ, ব্যবসায়ীসহ সব মহলের মানুষেরই বাড়তি আগ্রহ। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছিল, এবারের বাজেট হবে সৃজনশীল। স্বাস্থ্য, কারগরি শিক্ষাসব বেশ কয়েকটি খাতকে অগ্রাধিকার দিয়ে করা হবে বাজেট। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবারের বাজেটে ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আসন্ন অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয়, বরং ক্রিয়েটিভ অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থানমুখী একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলা হবে। আমাদের সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, আমরা ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি, সেটির অংশ হিসেবে ইতোমধ্যে ১০টি জেলায় স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে 'স্পোর্টস ডিপ্লোম্যাসি' জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমির খসরু মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে। যার মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট, মোট ৮টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এ সারা দেশ থেকে ১ লক্ষ ২১ হাজার ৪৯২ জন কিশোর ও ৪৭ হাজার ১৩০ জন কিশোরীসহ মোট ১ লক্ষ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। এ লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরে আমি ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।

জলবায়ু খাতে একশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব