দাবা অলিম্পিয়াডে সিরিয়াকে হারালো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

উজবেকিস্তানের সমরখন্দে চলমান ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে সিরিয়াকে ৪-০ গেম পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাকলাইন মোস্তফা সাজিদ জয় পান। তারা যথাক্রমে সিরিয়ার ফিদে মাস্টার চেখ আদম খেদর আরাম, ফান্ডি মাজেন, বরক রোদি ও আন্তর্জাতিক মাস্টার আলজাইম তালালকে পরাজিত করেন।
তবে নারী বিভাগে ক্রোয়েশিয়ার কাছে ১-৩ গেম পয়েন্টে হেরেছে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশের পক্ষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ড্র করেন। অন্যদিকে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ পরাজিত হন।
ছয় রাউন্ড শেষে ওপেন বিভাগে বাংলাদেশের সংগ্রহ ৮ পয়েন্ট। আর নারী বিভাগে বাংলাদেশের পয়েন্ট ৬।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সপ্তম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ জর্জিয়া। আর নারী বিভাগে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন আকবর 