এশিয়ান গেমসে ৪০ বছর পর ব্যক্তিগত ইভেন্টে পদক বাংলাদেশের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

জাপানের আইচি ও নাগোয়াতে চলমান এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের অপেক্ষার অবসান হলো। অনেকটা অপ্রত্যাশিতভাবে বাংলাদেশের জন্য পদক নিশ্চিত করেছেন উশুকা জিন্নাত আক্তার। উশু ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন পদক জয়ের বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারীদের ৫২ কেজি ওজন শ্রেণীতে কোয়ার্টার ফাইনালে জিন্নাতের ইন্দোনেশিয়ান প্রতিপক্ষ ওজন কমাতে না পারায় ডিসকোয়ালিফাই হয়ে যান। তাতে বাংলাদেশের উশুকা উঠে যান সেমিফাইনালে এবং নিশ্চিত হয় ব্রোঞ্জ পদক।
লাল-সবুজের এই প্রতিনিধি বুধবার রুপা ও স্বর্ণপদকের জন্য লড়াই করবেন। টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও কাবাডির মতো উশুতে সেমিফাইনালে পরাজিত অ্যাথলেটও ব্রোঞ্জ পদক পান।
৫২ কেজি নারী ইভেন্টে ১৫ জন খেলোয়াড় নকআউট পদ্ধতিতে প্রি কোয়ার্টার খেলে। বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে জিন্নাত এই রাউন্ডে বাই পান। কোয়ার্টারে তার প্রতিপক্ষ হয় ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা। যিনি প্রি কোয়ার্টারে ফিলিপাইনের কিলাপোকে পরাজিত করেন। ২০ সেপ্টেম্বর ফ্লোরেন্তিনা খেলায় অংশগ্রহণ করলেও আজ তিনি অযোগ্য হন। ফলে বাংলাদেশের জিন্নাত না খেলেই এশিয়াডের পদক পাচ্ছে।
১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ ব্রোঞ্জ জিতেছিলেন। এটি ছিল এখন পর্যন্ত ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের একমাত্র পদক। এরপর বাংলাদেশ কাবাডি ও ক্রিকেটে পদক পেলেও সেটা ছিল দলীয় ডিসিপ্লিন। চার দশক পর এশিয়াডে আরেকটি ব্যক্তিগত পদক পাচ্ছে বাংলাদেশ। যদিও কোনো ম্যাচে লড়াই না করেই!

এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণপদক ভারতের