‘ফেসবুকে সমালোচনা কোনো অপরাধ নয়’

‘ফেসবুকে সমালোচনা কোনো অপরাধ নয়’
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির তার পোস্টে লেখেন, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
গ্রেফতারকারী পুলিশ সদস্য ও নির্দেশদাতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হয়েছে। ফেসবুকে পোস্ট দেওয়া-সমালোচনা করা কোনো অপরাধ নয়। সমালোচনা করতেই পারে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, অতি উৎসাহী পুলিশ সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নিন। দ্রুত এই বোনকে জামিনের ব্যবস্থা করুন। তার পরিবারের কাছে কৈফিয়ত দিন।
এর আগে, রবিবার (৫ এপ্রিল) রাতে ফেসবুকে জ্বালানি তেল সংকট ও একটি ফটোকার্ড শেয়ার করার অভিযোগে ভোলা সদর পৌরসভার ৬ নং ওয়ার্ডের আদর্শ অ্যাকাডেমির রোডের ক্ষণিকালয় নামে নিজ বাড়ি থেকে সাওদা সুমিকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।