হজ শেষে জীবনটা যেভাবে সাজাবেন

হজ শেষে জীবনটা যেভাবে সাজাবেন
ধর্ম ডেস্ক

হজ শুধু জীবনের একটি পবিত্র সফর বা নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়; বরং এটি একজন মুমিনের আত্মশুদ্ধি ও জীবন পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ সুযোগ। কাবাঘর তাওয়াফ, আরাফার ময়দানে অবস্থান, মুজদালিফা ও মিনার স্মৃতি এবং অসংখ্য মানুষের সঙ্গে এক কাতারে ইবাদত—সব মিলিয়ে হজ মানুষের মনে যে আধ্যাত্মিক প্রভাব তৈরি করে, তার প্রতিফলন থাকা উচিত হজ-পরবর্তী জীবনেও।
আল্লাহ তায়ালা যাকে বায়তুল্লাহ শরিফ তাওয়াফ ও রাসুলুল্লাহ (সা.)-এর রওজা জিয়ারতের সৌভাগ্য দেন, তার জন্য এটি নিঃসন্দেহে বড় নিয়ামত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের সঙ্গে একই ইহরামে দাঁড়িয়ে ‘লাব্বাইক’ ধ্বনি উচ্চারণের অভিজ্ঞতা একজন হাজির হৃদয়ে গভীর ছাপ ফেলে। এই অভিজ্ঞতা যেন শুধু হজের সময়টুকুতেই সীমাবদ্ধ না থাকে—এটাই হওয়া উচিত একজন হাজির অন্যতম প্রত্যাশা।
হজের প্রকৃত শিক্ষা
হজ বাহ্যিকভাবে কষ্টসাধ্য একটি ফরজ ইবাদত। এতে অর্থ ব্যয়ের পাশাপাশি শারীরিক পরিশ্রম ও নানা ধরনের কষ্ট সহ্য করতে হয়। কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা যখন প্রবল হয়, তখন এসব কষ্টও ইবাদতের অংশ হয়ে ওঠে।
হজের মাধ্যমে একজন মুসলমান নিজের জীবনকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ পান। গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহর প্রতি আনুগত্য বাড়ানো এবং মানুষের অধিকার যথাযথভাবে আদায়ের সংকল্প—হজের অন্যতম শিক্ষা হওয়া উচিত এগুলো।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ! আল্লাহর আনুগত্য করো, তাঁর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমলসমূহ নষ্ট করো না।’ (সূরা মুহাম্মদ, আয়াত: ৩৩)
কবুল হজের আলামত কী
হজ কবুল হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহরই। তবে একজন মানুষের জীবনে হজের পর ইতিবাচক পরিবর্তন দেখা দেওয়া কবুলিয়তের প্রত্যাশার অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসেবে আলেমরা উল্লেখ করেন।
হজের আগে যে ব্যক্তি নিয়মিত গুনাহে জড়িয়ে ছিলেন, হজের পর তাঁর সেই জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা থাকা উচিত। নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া ও অন্যান্য নেক আমলে মনোযোগ বাড়ানোর পাশাপাশি হারাম ও অন্যায় কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।
শুধু ব্যক্তিগত ইবাদত নয়, মানুষের সঙ্গে আচরণেও পরিবর্তন আনা জরুরি। কারও হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়া, মানুষের প্রতি অন্যায় থেকে বিরত থাকা এবং আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সমাজের মানুষের সঙ্গে উত্তম আচরণ করা হজ-পরবর্তী জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ইবাদতে ধারাবাহিকতা জরুরি
হজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইবাদতের আগ্রহ যেন কমে না যায়। বরং হজের সময় তৈরি হওয়া আত্মিক পরিবেশকে নিজের দৈনন্দিন জীবনে ধরে রাখার চেষ্টা করতে হবে।
হৃদয়কে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখা, নিয়মিত নামাজ আদায় করা, জিহ্বাকে জিকিরে অভ্যস্ত করা এবং নিজের কাজকর্মে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া উচিত। ব্যক্তিগত ও গোপন জীবনেও তাকওয়া বজায় রাখা জরুরি।
কোনো ভুল বা গুনাহ হয়ে গেলে হতাশ না হয়ে দ্রুত তওবা করে ফিরে আসতে হবে। কারণ হজের অন্যতম শিক্ষা হলো—আল্লাহর দিকে ফিরে আসা এবং নিজের জীবনকে সংশোধনের চেষ্টা করা।
মানুষের হক আদায়ের প্রতিও নজর
হজ একজন মানুষকে শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার শিক্ষা দেয় না; বরং মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ার কথাও স্মরণ করিয়ে দেয়। হজের পর একজন মুসলমানের উচিত গরিব, অসহায়, এতিম ও অভাবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা।
অন্যের প্রতি সহানুভূতি, ক্ষমাশীলতা, সততা ও ন্যায়পরায়ণতা নিজের চরিত্রের অংশ করে নেওয়া দরকার। কারও ওপর জুলুম বা অন্যায় হয়ে থাকলে তা সংশোধনের উদ্যোগ নেওয়াও হজ-পরবর্তী জীবনের গুরুত্বপূর্ণ দিক।
সুন্নাহকে জীবনের অংশ করা
হজের মাধ্যমে একজন মুসলমান রাসুলুল্লাহ (সা.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র স্থানগুলো দেখার সুযোগ পান। তাই হজ থেকে ফিরে তাঁর জীবনে রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণের আগ্রহ আরও গভীর হওয়া প্রত্যাশিত।
পারিবারিক বা সামাজিক কোনো রীতি যদি ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে তা পরিহার করার চেষ্টা করা উচিত। পোশাক, আচরণ, লেনদেন, পারিবারিক সম্পর্ক কিংবা সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান মেনে চলার চেষ্টা থাকতে হবে।
হজের স্মৃতি যেন জীবন বদলে দেয়
হজের সফর জীবনে আবার কখনো আসবে কি না, তা কেউ জানেন না। তাই এই মহান নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি হজের শিক্ষা জীবনে বাস্তবায়ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
একজন হাজি যখন হজ থেকে ফিরে আগের চেয়ে বেশি আল্লাহভীরু হন, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করেন, মানুষের হক আদায় করেন এবং নেক কাজে নিজেকে নিয়োজিত রাখেন—তখন তাঁর হজের প্রভাব জীবনে দৃশ্যমান হয়। মোটকথা, সে যেন এই আয়াতের বাস্তব রূপ হয়ে ওঠে, ‘হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না...।’ (সুরা বাকারা, আয়াত: ২০৮)
হজ তাই শুধু একটি সফরের সমাপ্তি নয়; বরং এটি হতে পারে জীবনের নতুন অধ্যায়ের সূচনা। আল্লাহ তায়ালা প্রত্যেক হাজির হজ কবুল করুন, হজের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দিন এবং বারবার পবিত্র কাবাঘর জিয়ারতের সৌভাগ্য দান করুন।
/এবি/