বাংলাদেশ ব্যাংক থেকে গোপনে নোট ছাপাচ্ছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

মুদ্রাস্ফীতি না কমিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে গোপনে নোট ছাপাচ্ছে সরকার বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জ্বালানি সংকট নিয়ে সরকারকে খোলাসা করতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সিন্ডিকেট আছে কি না, তা অবশ্যই জনগণকে জানাতে হবে।
তিনি বলেন, সরকার যদি দেশের সংকটগুলো নিয়ন্ত্রণ না করতে পারে, গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে জবাবদিহিতার জায়গায় অবশ্যই আসতে হবে।
এর আগে, একই অনুষ্ঠানে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছি। এবারের স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির নেতৃত্বে তারুণ্যের জয়জয়কার হবে।
তিনি বলেন, জনগণ এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হচ্ছে। এরই মধ্যে এনসিপিতে যুক্ত হয়েছেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, ইসহাক সরকার, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা মহিউদ্দিন রনি ও নুরুজ্জামান কাফি।
এনসিপির আহ্বায়ক বলেন, ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তার হাত ধরে বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মী আজ এনসিপিতে যোগ দিয়েছেন।