নিউইয়র্কে বিএনপি-আ.লীগ নেতাকর্মীদের ধাক্কাধাক্কি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নিউইয়র্কে বিএনপি-আ.লীগ নেতাকর্মীদের ধাক্কাধাক্কি
নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা

প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে নিউইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ার পর ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এসময় অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ ঘটনা ঘটে।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা এদিন ডাইভার্সিটি প্লাজায় সমবেত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। দলের চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একই সময়ে কাছাকাছি দূরত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে পাল্টা স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গালিগালাজ ও ধাক্কাধাক্কি শুরু হয়। এর মধ্যে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টানানো কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলেন আওয়ামী লীগের কর্মীরা। এ উত্তেজনার মধ্যে পুলিশ এসে উভয়পক্ষকে সরিয়ে দিয়ে মাঝখানে অবস্থান নেন।

বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) জেএফকে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন বিএনপির শত শত নেতাকর্মী।

/এফসি/