শিরোনাম

লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দেবেন না। ইনশা আল্লাহ, সত্যের বিজয় অবশ্যম্ভাবী।’

বুধবার রাতে (১১ ফেব্রুয়ারি) জামায়াত আমিরের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেওয়া হয়।

এর আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়। তার কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে বেলাল উদ্দিনকে টাকাসহ আটকের ঘটনায় নাটক সাজানোর অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

এদিকে বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের আগের রাতে (১১ ফেব্রুয়ারি রাত) জামায়াতের বিরুদ্ধে মোট ১২৭টি অভিযোগের কথা তুলে ধরেন।

/টিই/