নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

সিটিজেন জার্নাল ডেস্ক

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন হাসিনা। চিঠিটা রয়টার্স দেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর শেখ হাসিনার এ ধরনের যোগাযোগ এটিই প্রথম।
রয়টার্স জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় আগে এক প্রাণঘাতী অভ্যুত্থানে হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটার পর ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই অনুরোধটি তার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। এখন তার দল আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। এই পরিস্থিতিতে তার দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে।
এর আগে শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন।
আজ সোমবার তার সহযোগীরা বলেছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তারিখ ঘোষণা করা হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে করা মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা মামলার এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি দিয়েছেন। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে তারা বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তারা তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।
চিঠিতে তার বাংলাদেশী নাগরিকত্বের ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার দলিল অনুযায়ী উদ্ভূত বাধ্যবাধকতা’ অনুসারে আবেদনগুলো ‘দ্রুত’ প্রক্রিয়াকরণের জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব মেলেনি।
প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। অন্যদিকে, তার দেশে ফেরা ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটে।
সূত্র: রয়টার্স

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী