বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ সংবাদদাতা
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসান। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে তিনি নিজেই একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহদী হাসান জানান, বৃহস্পতিবার রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি রাত ৯টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তাকে বিমানবন্দর থেকে বিদেশ যেতে দেওয়া হয়নি।

তিনি দাবি করেন, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে।

মাহদী বলেন, দেশের বাইরে যেতে হলে পুলিশের পক্ষ থেকে তাকে আদালতের অনুমতি নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।

এ দিকে মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেয়ার বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

/বিবি/