শিরোনাম

বিরোধীদলের সঙ্গে জনগণের কোনো সম্পর্কে নেই: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলের সঙ্গে জনগণের কোনো সম্পর্কে নেই: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

বিরোধীদলের যারা রয়েছেন, তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্কে নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আব্দুস সালাম বলেন, আমাদের নেতা প্রতিনিয়ত জনগণের কথা ভাবেন। এদেশের মানুষ আমাদের নেতার সঙ্গে আছে। দায়িত্ব গ্রহণের ২ মাসের মধ্যে তিনি যে কাজ করেছেন, তা দিয়ে প্রমাণিত হয় ৫ বছরের মধ্যে জনগণেরর ভাগ্য পরিবর্তন করতে পারবেন।

তিনি বলেন, বিরোধীদলের যারা রয়েছেন, তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্কে নেই। তারা বলে বিএনপিকে নাকি ক্ষমতা থেকে সরিয়ে দিবে। বিএনপি এদেশে ভেসে আসেনি। বিএনপির সঙ্গে এদেশের জনগণ রয়েছে।

/এসবি/