আওয়ামী লীগের অফিসগুলোতে আগুন দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

সিটিজেন ডেস্ক

সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘সারা দেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। ৪ আগস্ট ছাত্রলীগকে প্রতিহত ও বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ী, শাহবাগসহ বিভিন্ন এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অগ্রভাগে থেকে ভূমিকা পালন করেছে।’
সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসেন দ্রুত বিচার নিশ্চিত করে আবু সাইদ হত্যার রায় কার্যকরের দাবি জানান। একই সঙ্গে তিনি শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন, আহতদের প্রয়োজনীয় সহায়তা, জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আবু হোসেন বলেন, তাঁর ছোট ভাই আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাঁকে প্রকাশ্যে গুলি করে হত্যার দৃশ্য শুধু দেশের মানুষই নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষও প্রত্যক্ষ করেছে। তাঁর আত্মত্যাগই মানুষকে তৎকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলনে অংশ নিতে অনুপ্রাণিত করেছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তবে এ আন্দোলনে অসংখ্য পরিবার তাদের স্বজন হারিয়েছে এবং অনেক মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই ত্যাগ ও ক্ষতির যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।