বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সে রকমভাবে গড়ে উঠেছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির সাহেব তাদের দলের গঠনতন্ত্র ভালোভাবে পড়বেন। তাদের দল কতটা গণতান্ত্রিক, সেটি তারাই বিবেচনা করবেন।
সোমবার (২৭ জুলাই) রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোটে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছি। বিএনপি একবার নয়, পাঁচবার সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে এ বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মির্জা ফখরুল বলেন,রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। অস্থায়ী রাষ্ট্রপতি সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন সাহেব দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে।

‘রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেওয়া যাবে না’