স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। এসব হামলার ঘটনায় সরকার দলীয়লোকদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্টসহ বোর্ড নেতাদের সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দুইদিন আগে মিরপুরে একটি চিকিৎসাকেন্দ্রে বর্বরোচিত হামলা হয়েছে এবং সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে গত রাতে আমরা দেখেছি, মিরপুরের ইসিবিতে একটি আবাসিক এলাকায় হামলা, গুলিবর্ষণ ও লুটপাটের মতো ঘটনা ঘটেছে।
তিনি বলেন, সরকারের কেবল মাত্র ৬ মাস হলো, এখনি যদি ল অ্যান্ড অর্ডার এইভাবে অবনতি হতে থাকে তবে শিল্প, ব্যবসা-বাণিজ্য কোন খাতের ওপর কখন আক্রমণ হবে-জাতি তো উদ্বিগ্ন। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যারা স্থানীয়ভাবে মব তৈরি করে, মাসলম্যান তৈরি করে আবার পুরোনো সেই দিন ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন, জনগণ কিন্তু তাদের প্রশ্রয় দেবে না। তারা প্রতিরোধ গড়ে তুলবে।

ধ্বংসস্তূপের মধ্যেই মা-শিশুদের চিকিৎসা দেবেন রাড্ডা ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা: আসিফ মাহমুদ