২১ নভেম্বর হচ্ছে না ১১ দলের সিলেটমুখী লংমার্চ

সিটিজেন জার্নাল ডেস্ক

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সিলেটমুখী লংমার্চ স্থগিত করা হয়েছে। আগামী ২১ নভেম্বর এ কর্মসূচি পালনের কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। নতুন কোনো তারিখও নির্ধারণ করা হয়নি।
ঢাকা থেকে সিলেটগামী মহাসড়কের বেহাল অবস্থার কারণে সড়কপথের পরিবর্তে রেলপথে লংমার্চ করার পরিকল্পনা করেছিল ১১ দল। তবে রেলপথে কর্মসূচি আয়োজন নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান। তিনি বলেন, খুলনামুখী লংমার্চের আগেই সিলেটের কর্মসূচি স্থগিত রাখার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়। কবে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নতুন কোনো নির্দেশনা পাননি তাঁরা।
সিলেটমুখী লংমার্চ নিয়ে শুরু থেকেই ভিন্ন পরিকল্পনা ছিল ১১-দলীয় ঐক্যের। গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণার সময়ই বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছিলেন, অন্য বিভাগগুলোর মতো সিলেটে বাস বা সড়কপথের পরিবর্তে রেলপথে লংমার্চ করা হবে।
জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেট অভিমুখী মহাসড়কের অবস্থা খারাপ হওয়ায় স্থানীয় পর্যায় থেকে রেলপথে কর্মসূচি আয়োজনের প্রস্তাব আসে। সে অনুযায়ী ট্রেনে করে সিলেটে পৌঁছে রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পথসভা করার পরিকল্পনা করা হয়েছিল। এতে সড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেছিলেন তাঁরা।
তবে রেলপথে লংমার্চ আয়োজন করতে গিয়ে নতুন জটিলতা দেখা দেয়। কর্মসূচি চলাকালে একই ট্রেনে সাধারণ যাত্রীদেরও যাতায়াত করতে হবে। ফলে স্বাভাবিক যাত্রীসেবা বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন ওঠে। এ পরিস্থিতিতে রেলপথে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।
এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রথম আলোকে বলেন, আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। দলের শীর্ষ নেতারা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আগের কর্মসূচিগুলোর মূল্যায়ন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের ঘোষণা দিয়েছিল ১১-দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শফিকুর রহমান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে জোটটি। তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। এর সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।
চার বিভাগের মধ্যে সর্বশেষ কর্মসূচি হিসেবে ২১ নভেম্বর সিলেটমুখী লংমার্চ হওয়ার কথা ছিল। তবে সেটিও স্থগিত হওয়ায় নতুন তারিখ কিংবা কর্মসূচিটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা এখন নির্ভর করছে ১১ দলের শীর্ষ নেতাদের পরবর্তী সিদ্ধান্তের ওপর।