ডাক এলে ঘরে ঘরে দুর্গ গড়তে হবে: জামায়াত আমির

সিজেডএন ডেস্ক

সরকারকে জুলাই সনদ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে মানুষ নিজেদের অধিকার আদায়ের পথ খুঁজে নিতে জানে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন। তা না হলে এই দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে মুক্তির পথে কীভাবে এগোতে হয়, তা শিখে নিয়েছে।’
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, দেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদ দেখতে চান না তারা। তিনি বলেন, যারা একসময় নির্যাতনের শিকার হয়েছেন, তারাই এখন ক্ষমতায় এসে সেই একই পথ অনুসরণ করছেন বলে অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমরা আর কোনো ফ্যাসিবাদ মেনে নেব না। যারা মজলুম ছিলেন, তারা যেন সেই ইতিহাস ভুলে না যান। কিন্তু এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়ম বাড়ছে।’
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘জনগণ অতীতে ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও জনগণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে।’
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের সঙ্গে কথা বলে তারা একটি বিষয় স্পষ্টভাবে বুঝেছেন জনগণ গণভোটের সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে চায়।
তিনি বলেন, ‘মানুষ বলছে, সরকারি দল ও বিরোধী দল সবাই হ্যাঁ ভোটের আহ্বান জানিয়েছিল। জনগণ সেই রায় দিয়েছে। এখন সেই রায়ের বাস্তবায়ন দেখতে চায় তারা। কোনো ধরনের টালবাহানা গ্রহণযোগ্য নয়।’
জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, শহীদ ও জুলাইযোদ্ধাদের প্রতি দায়িত্ব পালনে তারা অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, ‘আমরা আমাদের শহীদদের সঙ্গে বেঈমানি করব না, জুলাইযোদ্ধাদের সঙ্গে বেঈমানি করব না। দেশের মানুষের সঙ্গে বেঈমানি করব না। প্রয়োজন হলে জীবন দিয়ে হলেও প্রতিশ্রুতি রক্ষা করব।’
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের আগামী দিনের কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ঢাকার জন্য ডাক আসবে। ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে।’
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘মুক্তির লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে ১১ দলের শীর্ষ পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।