তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে যাবেন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে মানবাধিকার ও গণতন্ত্র ধ্বংস করছে। যারা অতীতে গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের স্থান হয়েছে আস্তাকুঁড়ে। তারেক রহমানকে নির্ধারণ করতে হবে, তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘তিনি (তারেক রহমান) কি হেলিকপ্টারে করে দেশ থেকে পালিয়ে যাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন, সে সিদ্ধান্ত তাকে নিতে হবে। এরশাদও সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকে বাছাই করে নিতে হবে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘এই সরকারের দায়িত্ব ছিল মানবাধিকারের সুরক্ষা দেওয়া। তারা মানবাধিকার হরণের সব ধরনের প্রেক্ষাপট তৈরি করছে। শেখ হাসিনার সরকার যেসব আইন দিয়ে জনগণের অধিকার হরণ করেছে, বর্তমান সরকারও একই ধরনের প্রতিষ্ঠান ও আইন ব্যবহার করা শুরু করেছে।’
তিনি বলেন, ‘বিগত সময়ে আমরা লড়াই করেছি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য। এই বিএনপি ক্ষমতায় এসে মানবাধিকার ও গণতন্ত্র ধ্বংস করছে। যারা অতীতে গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের স্থান হয়েছে আস্তাকুঁড়ে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ‘তিনি (তারেক রহমান) কি হেলিকপ্টারে করে দেশ থেকে পালিয়ে যাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন, সে সিদ্ধান্ত তাকে নিতে হবে। এরশাদও সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকে বাছাই করে নিতে হবে।’
লংমার্চ ঠেকানোর চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যানার ছিঁড়ে এই গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না। এভাবে আমাদের আটকানো যাবে না। এই ৮ দফা এক দফায় এসে ঠেকবে।’
গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির