সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ

সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ
নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে এনসিপির দফতর সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার বিকালে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধর করা হয়। হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি। সন্ধ্যায় শহরে এনসিপি প্রতিবাদ মিছিল বের করলে আরেক দফা সংঘর্ষ হয়। এসব ঘটনায় সাংবাদিক এবং এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে তাদের পুলিশ উদ্ধার করে। এসব ঘটনার ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৯ জুলাই সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এনসিপির সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতির আহ্বান জানানো হচ্ছে।

‘পুলিশের উপস্থিতিতে’ সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা