দেশের অবস্থা দেখে মনে হচ্ছে কোনো সরকার নেই: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
 দেশের অবস্থা দেখে মনে হচ্ছে কোনো সরকার নেই: গোলাম পরওয়ার
শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনুষ্ঠানে কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোনো সরকার নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটকে উপেক্ষা করে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে। গণভোটের গণরায় না মানা বিএনপির প্রথম ভুল। সংবিধান নিয়ে সরকারের ব্যস্ততা নিয়েও প্রশ্ন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজ মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। এমন পরিস্থিতিতে জনগণ সরকারের ওপর আস্থা হারাতে শুরু করেছে।

এর আগে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনুষ্ঠানে যোগ দেন মিয়া গোলাম পরওয়ার। সেখানে মেধাবীদের পুরস্কার বিতরণ করেন তিনি।

এ সময় দেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

/এসবি/